বাংলাদেশ রেলওয়েতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে।
পদের সংখ্যা: ৩ অঞ্চলে ২২ জন ।
পদের বিবরণ:

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: যেকোনো স্থান।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলাজজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানেক্লিক করুন।
source: Asia Post







