এনসিটিবির আরও চার কর্মকর্তাকে বদলি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবিতে সংযুক্ত অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজে, অধ্যাপক ড. মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে, অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এনসিটিবির উপসচিব সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এর আগে, গত ২৫ অক্টোবর এনসিটির এক কর্মকর্তা এবং ২৬ অক্টোবর ৯ কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
source: Asia Post







