News

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এক যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শুক্রবার (৭ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তি হলে অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে ভূমিকা রাখবে।

সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “সামরিক ও অর্থনৈতিক চাপে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান। ওয়াশিংটন কখনোই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।”

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন অর্থমন্ত্রী।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরকে (আইআরজিসি) আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে দুবাইভিত্তিক একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button