ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানামের কাছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার থাকলেও পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এবং পুরো স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়াটিতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।
ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশায় ভারী বৃষ্টি ও জোরালো বাতাস বইছে, যার ফলে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াসহ গাছপালা উপড়ে পড়তে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের বেশ কিছু বিমান ও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকার প্রায় দুই হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র খুলে মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
source: Rajneete







