News

পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক

ব্রুনাই, নিউজিল্যান্ড এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূতরা গ্রেড-১ সচিব বা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতি পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তিন রাষ্ট্রদূতের পদোন্নতির এ তথ্য জানিয়েছে।

পদোন্নতি পাওয়া তিন রাষ্ট্রদূত হলেন, ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্রবিষয়ক ক্যাডারের তিনি কর্মকর্তাকে গ্রেড-১ সচিব বা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।

source: Asia Post

Back to top button