জাতীয়সরকার
ট্রেন্ডিং

এবার সংস্কার না হলে স্থিতিশীলতা আসবে না

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এবার রাষ্ট্র সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে। এ ক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের মনে রাখতে হবে, ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করলে, বৈষম্য ভাঙার কথা বললে এই যাত্রা কোনো দিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে।

প্রথাগত বিষয়গুলো এক দিনে ভাঙা যাবে না মন্তব্য করে তিনি বলেন, পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকেই নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ভূমিকা সেখানে অনেক বড়। শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে, যাতে মানুষ সুফল পায়।

আরো পড়ুন

Back to top button