News

প্রধান নির্বাচন কমিশনার ও সরকারকে বিদায় নিতে হবে: রাহুল

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং নরেন্দ্র মোদির সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচন কমিশনপ্রধান ও সরকারকে বিদায় নিতে হবে। এরপরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধীর এই বক্তব্য এসেছে দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ কর্মসূচির আগে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলার পাশাপাশি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করা হবে।

বিরোধী দলগুলোর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক ভোটার তাঁদের ভোটাধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদক্ষেপের সমালোচনা করে আসছে তারা।

এক্সে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’ তাঁর এই বক্তব্যে নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগের দাবির সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরিবর্তনের আহ্বানও উঠে এসেছে’

source: Rajneete

Back to top button