News

দিনে লাখ টাকা হাসপাতাল বিল স্কুলশিক্ষকের, বাঁচার আকুতি

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন স্কুলশিক্ষক ইদ্রিস আলী (৪০)। বর্তমানে রাজধানী ধানমন্ডির পপুলার হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসায় প্রতিদিন এক লাখ টাকার বেশি খরচ হচ্ছে, যা বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

ইদ্রিস আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার পরিবারে স্ত্রী ও দুটি ছোট শিশুসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার হঠাৎ স্ট্রোক করলে তাকে প্রথমে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পপুলার হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। এরই মধ্যে তার মাথায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

রোগীর স্বজনরা জানান, প্রতিদিনের হাসপাতালের মোটা অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে পরিবারটি চরম বিপাকে পড়েছে। ইদ্রিস আলীর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সামান্য অর্থ সহায়তা মিললেও, লাইফ সাপোর্ট ও চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে তা অপ্রতুল। বাধ্য হয়ে রাজবাড়ীর এই শিক্ষকের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

সাহায্য পাঠানোর মাধ্যম

বিকাশ (পার্সোনাল): 01823237026

ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংকের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank PLC)

অ্যাকাউন্টধারীর নাম: মো. ইয়াকুব আলী (MD Eakub Ali)

অ্যাকাউন্ট নম্বর: 0200003592448

শাখা: পাংশা শাখা (Pangsha Branch)

রাউটিং নম্বর: 010820670

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button