দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বিএনপির জনসমর্থন উপভোগ দেখে ষড়যন্ত্র শুরু

বিএনপি দেশের অধিকাংশ মানুষের জনসমর্থন উপভোগ করছে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটি অনেক রাজনৈতিক দল, অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্রও শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের নেতাকর্মীদের পৃথক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিপক্ষের মিছিল-সমাবেশ ছোট দেখে আমাদের আনন্দ দিচ্ছে। কিন্তু আমাদেরটা যেন ছোট না হয়। বিএনপি এখন অধিকাংশ মানুষের সমর্থন অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো, নো, নো অ্যান্ড নো।

আরো পড়ুন

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার অনেক, অনেক, অনেক কঠিন হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, নিজেদের সেভাবেই প্রস্তুত করুন, আগামীর কঠিন সেই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সেই পুলসিরাত যেন পার হতে পারি।

Back to top button