News

রাজধানীতে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে রায়ের বাজার পাবনা গলি এলাকায় কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাউন্সিলর খোকনের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এর সঙ্গে সন্ত্রাসী ও ইয়াবা কারবারি রেজাউলসহ তার বাহিনীরাও ছিলেন।

তেজগাঁও বিভাগের পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে একটু আগে খবর পেলাম। বিস্তারিত তথ্য সংগ্রহ করে জানানো হবে।

source: Asia Post

Back to top button