News

৭ নভেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে ছুটি ঘোষণা করে সম্প্রতি একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সাপ্তাহিক ছুটির দিন। তাই সরকারি চাকরিজীবীরা ছুটি ভোগ করতে পারছেন না।

এর আগে গত ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে এবং এ উপলক্ষে প্রতিবছর এ দিন সাধারণ ছুটি থাকবে।

source: Asia Post

Back to top button