News

উস্তাদ আলাউদ্দিন খাঁ ও সালমান শাহের মৃত্যুবার্ষিকীসহ ইতিহাসের যত ঘটনা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

আরো পড়ুন

১৬৫৭ – মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

১৭১৬ – বোস্টনে প্রথম বাতিঘর স্থাপন করা হয়।

১৭৭৮ – হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করা হয়।

১৮৭৯ – লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপন করা হয়।

১৮৮০ – ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।

১৯০৫ – আটলান্টা জীবন বিমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯০৮ – কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।

১৯৬৫ – প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ – বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক দেয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক দেয়া শুরু হয়।

জন্ম

১৭৬৬ – জন ডাল্টন, ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ।

১৮০৮ – আব্দুল কাদের আল-জাজায়িরি, আলজেরিয়ার জিহাদ-লড়াই করার একজন মুজাহিদ।

১৮৬০ – জেন অ্যাডামস, সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক।

১৮৭৬ – জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।

১৮৮৯ – শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।

১৮৯২ – এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০৬ – লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টাইন চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৩ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯১৭ – বাসন্তী দুলাল নাগ চৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থ বিজ্ঞানী, ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থ বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। জর্জ মান, ইংরেজ ক্রিকেটার।

১৯১৮ – জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।

১৯২০ – শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, কথা-সাহিত্যিক ও নাট্যকার৷

১৯৪২ – রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৯ – রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।

১৯৬৪ – রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৬৮ – সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭২ – ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।

১৯৭৬ – নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী। ১৯৯৫ – মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৯০৭ – সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৫৯ – এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।

১৯৭২ – উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত সঙ্গীতজ্ঞ।

১৯৮২ – অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, খ্যাতনামা গণিতের অধ্যাপক।

১৯৮৯ – মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৯০ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯৬ – সালমান শাহ, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৯৭ – পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।

১৯৯৮ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।

২০১৭ – লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

source: Asia Post

Back to top button