News

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হচ্ছে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ছুটি শেষে আজ রোববার থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

source: Asia Post

Back to top button