News

রাষ্ট্রসংলাপ ফোরামের ‘আজীবন মুখপাত্র’ শহীদ আবু সাঈদ, নতুন সভাপতি আ ন ম আয়াস

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে ‘আজীবন মুখপাত্র’ উল্লেখ করে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জুলাইয়ের শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পেয়েছেন। আর ২০২৭-২০২৮ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আ ন ম আয়াস।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে আ ন ম আয়াস এশিয়া পোস্টকে বলেন, ‘এ দায়িত্ব অর্পণ করার জন্য সব সহযোদ্ধা, প্রিয় বিপ্লবী ভাই-বোন, শহীদ পরিবার, আমার শুভাকাঙ্ক্ষী ও প্রিয় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি। মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সর্বদা সোচ্চার থাকতে পারি। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসাইন। কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহসভাপতি মো. আলভী নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), সহসভাপতি ফয়সাল আহমেদ, নাসরিন নাহার শিলা ও প্রভাষক সুরাইয়া ইয়াসমিন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, আয়ন রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, মো. মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সাদমান ফুয়াদ, আব্দুর রহমান মেহেদী, মোর্শেদ জিতু, হাফিজুল হক (শহীদ সাইফুল ইসলামের ভাই)।

সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (তুহিন ফরাজি), সহসাংগঠনিক সম্পাদক আমিমুল ইহসান, মোহাম্মদ তানভীর আহমেদ ও মো. হাসিবুর রহমান।

মুখ্য সমন্বয়কারী মায়িদা ইসলাম শর্মী ও সমন্বয়কারী শেখ এ্যানি ইখতিয়ার বিনতে সুমি। আজীবন মুখপাত্র শহীদ আবু সাঈদ, সহমুখপাত্র মো. বাবুল সরদার।

দপ্তর সম্পাদক মিল্লাত হোসাইন, সহদপ্তর সম্পাদক মহরম হাসান মাহিম, সোশ্যাল মিডিয়ায় ও প্রচার সম্পাদক বেঞ্জির মুন্নে, সহসোশ্যাল মিডিয়ায় ও প্রচার সম্পাদক মিথিলা পারভীন (ইউএসএ), অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাজমুস সাকিব, ধর্মবিষয়ক সম্পাদক ডা. এম এ আদম আলী (শহীদ শাকিনুর রহমানের ভাই), বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. তামিম হাসান, ছাত্রবিষয়ক সম্পাদক মীর আরিফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহাসিন হাসান সরোয়ার, মানবসম্পদবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আলী আহমেদ মিটন (ইতালি), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার (শহীদ রাজন এর বোন), শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. বেল্লাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আবু হাসান।

সংগঠক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন মো. রাসেল হোসেন, মারইয়াম মোকাদ্দাস মিস্টি, নাজমা খাতুন সাথী (শহীদ মো. সোহাগের বোন), মো. আব্দুল আউয়াল হৃদয়, নাসরিন আক্তার (শহীদ সাইফুল হাসানের বোন), মাহফুজা বেগম (শহীদ মইনুলের মা), মো. রতন (শহীদ রিপনের ভাই), রাহাত খান ও মো. সামি।

সদস্য হিসেবে রয়েছেন, ফারহান নিয়ান তানভীর আহমেদ, মাকসুদুর রহমান তামিম, মো. স্বাধীন সরকার, মো. নাহিয়ান খাঁন নিহাজ, মো. সুজন হোসেন, মো. সোহেল রানা, মো. আকাশ প্রধান, এম এ সাদিক আহমাদ, মো. শাকিল মাহমুদ, মো. ইমতিয়াজ আহমেদ, মো. ইমরান হোসেন ইমু, মো. জোনায়েত হাসান, মোহাম্মদ শিপন, মো. রাসেল হোসাইন, মো. হাবিবুল বাশার ও মৌসুমী নাসরীন।

রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত একটি তরুণ ও যুব নেতৃত্বাধীন নাগরিক সংগঠন। জনতার অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে সামাজিক-রাজনৈতিক চাপ সৃষ্টিকারী প্লাটফর্ম হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে। সংগঠনটির মূল স্লোগান—‘সংলাপে সমাধান, চাপে পরিবর্তন’।

source: Asia Post

Back to top button