News

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন এবং তিনি তাঁদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে—সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তাঁর চারপাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বহু সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button