News

চতুর্থ ধাপে নির্বাচন হবে যেসব ইউপিতে, ইসির তালিকা প্রকাশ

পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

ইসির তালিকা অনুযায়ী, চতুর্থ ধাপে আগামী ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির তথ্যানুযায়ী, সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলা-সংক্রান্ত বিন্যাসে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

source: Asia Post

Back to top button