News

আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফিকে গ্রেপ্তারের গুজব

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তারের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে, তা ‘গুজাব’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’।

Advertisement

ফ্যাক্টওয়াচ জনায়, মাশরাফির গ্রেপ্তারের দাবিটি ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম সূত্রে তার গ্রেপ্তারের সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট তাদের প্রতিবেদনে তুলে ধরেছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানায়, দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম সূত্রে তার গ্রেপ্তারের সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র উল্লেখ নেই।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মাশরাফিকে গ্রেপ্তার নিয়ে আলোচনা শুরু হয়।

source: Asia Post

Back to top button