News
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকা ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় ফিরেন তিনি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
source: Asia Post








