জনপ্রিয় হচ্ছে ‘অআকখ’র বইপড়া ও সাহিত্য আড্ডা

‘অআকখ’ আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ও সাহিত্য আড্ডা ও বইপড়া উৎসব।
শনিবার (১ আগস্ট) বিকাল ৩টায় বাংলা একাডেমি আল মাহমুদ লেখক কর্ণারে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
বইপড়া ও সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া মাদ্রাসা শিক্ষার্থীসহ সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বলেন, সাহিত্যের মাধ্যমে নাগরিক সচেতনতা এবং গণমানুষের কাছে সাহিত্যকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে অআকখ। সাহিত্যের কাজ তো সম্পর্ক স্থাপন করা। তাই সাহিত্যকে কেন্দ্র করে দেশের সকল মানুষের মাঝে সুন্দর সম্পর্ক নবায়নে এমন আড্ডা দারুণ ভূমিকা রাখবে। কারণ এমন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হতে পারছে, এবং নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী হবে।
আড্ডায় মূলত সাহিত্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, তাদের পাঠ এবং প্রতিক্রিয়া শোনা হয়। সাধারণ পাঠকেরা কি ভাবছে, কী পড়ছে এবং সাহিত্য নিয়ে কী করতে চায় সেসব উঠে আসে আজকের আড্ডায়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, রুমি আমাদের যে শিক্ষা দেয়, নজরুলও তাই। সাহিত্য আমাদের শুধু মনের কথা বলে না, মনের দরজাও খুলে দেয়।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি বলেন, আমাদের ক্লাব চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের সঙ্গে মিশে পাঠচক্র আয়োজনের। এর মধ্য দিয়ে আমরা চিন্তার আদান-প্রদান করতে পারছি।
অনেক শিক্ষার্থীরা নিজেদের বই পড়া নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী সাহিত্য পাঠে তাদের সীমাবদ্ধতার কথাও বলেন।
অআকখ-এর সংগঠক শেখ ফাতিমা পাপিয়া জানান, তারা একত্রে সবাই মিলে সাহিত্য নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অআকখ-এর নির্বাহী সাগর মল্লিক বলেন, পৃথিবী নির্মাণ হয় গল্পের মাধ্যমে, ভালো গল্প দিয়ে আমরা সবাই মিলে ভালো পৃথিবী নির্মাণ করতে চাই। এই যে সবাই মিলে বললাম, এ জন্য ব্যক্তিগত উদ্যোগের থেকে সম্মিলিত উদ্যোগ বেশি প্রয়োজন। এতগুলো সাহিত্য ক্লাব যদি সবাই মিলে একসঙ্গে কাজ করে তবে বড় কিছু করা সম্ভব। সাহিত্যে বিপ্লব হওয়া সম্ভব।
source: Asia Post







