ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭০৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪২৪ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৯, খুলনা বিভাগে ১১২, বরিশাল বিভাগে ৯৫, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ৩৪, ময়মনসিংহ বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৬৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
source: Asia Post








