News

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন

পোশাকশ্রমিকরা আগামী ১ ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন, তাতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এ তথ্য জানান চেয়ারম্যান।

Advertisement

সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অসন্তোষ এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর করণীয় বিষয়ে বক্তব্য দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।

সম্প্রতি তৈরি পোশাকশিল্পে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন এবং শিল্পাঞ্চলে একের পর এক অস্থিরতা দেয়। এ কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মজুরি বোর্ড চেয়ারম্যান এ ঘোষণা দেন।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button