News

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত নুসরাত তাবাসসুমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button