News

রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর ব্যাখ্যা দিলেন শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ডেকে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নেই।’

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু-সংক্রান্ত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ঘিরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী।’

এর আগে, সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত দেশগুলো। আসন্ন জলবায়ু সম্মেলনে অনুদান নিশ্চিত করাকে গুরুত্ব দেবে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাশা অনুযায়ী আসছে না।’

প্রসঙ্গত, ৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বসবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ।

source: Asia Post

Back to top button