News

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি।

সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে ইমামদের কথা বলতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে।

source: Asia Post

Back to top button