জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

আ.লীগ নিষিদ্ধের বিষয় আদালত-সরকারের ওপর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ৭২ সাল থেকে আওয়ামী লীগ নিবন্ধিত দল। আদালত ও সরকার নিষেধাজ্ঞা না দিলে দলটির নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। তবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে না আসলে আমরা জোর করে তাদের করাতে পারবো না।

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, কমিশনের ওপর কোনও চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। গত নির্বাচনের মতো বহিঃশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না।

আরো পড়ুন

আগামী নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জানিয়ে এ এম নাসির উদ্দিন বলেন, ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। পাঁচ আগস্টের পর ভোটের বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন হবে।

Back to top button