News

টেকনিক্যাল এডুকেশন কনফারেন্সে যোগ দিতে চীন গেলেন শিক্ষামন্ত্রী

চীনের তিয়ানজিনে ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্সে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে চীন এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনে ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’ এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবেও উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা মন্ত্রীর।

এ ছাড়া সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button