News

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে দুই পক্ষের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার হুমায়ুন কবিরকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে তার আগের বৈঠকগুলোর কথাও স্মরণ করেন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

source: Asia Post

Back to top button