News

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বদলি করা কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে, অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে এবং তার পূর্বের সাতক্ষীরার বদলি আদেশটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদ থেকে) জাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরেরই অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়নের প্রজ্ঞাপন। ছবি: বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাওয়া
পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়নের প্রজ্ঞাপন। ছবি: বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাওয়া

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে—গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের নাফিছুর রহমানকে র‍্যাবের সহকারী পুলিশ সুপার এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

অন্যদিকে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি), খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান খানকে খুলনার রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার অরূপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

source: Asia Post

Back to top button