জাতীয়সরকার
ট্রেন্ডিং

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা

পেনশনভোগীসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

মহার্ঘ ভাতার বিষয়টি সময়োপযোগী উল্লেখ করে মোখলেস উর রহমান জানান, বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে গঠিত কমিটি এ বিষয়ে সুপারিশ দেবে।

বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে বাস্তবায়িত হবে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিটির প্রতিবেদন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

অর্থনৈতিক সংকটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল না দিয়ে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গঠন করা কমিটিতে সাত সদস্য রয়েছেন।

Back to top button