আদালতজাতীয়
ট্রেন্ডিং

অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, আজমল হোসেন।

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন ঢাকার একটি আদালত। ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরো পড়ুন

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬ সালে রায়টি বাতিল করে তারেক রহমানকে ২০ কোটি টাকা জরিমানাসহ সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

আরো দেখুন
Close
Back to top button