এডিসিসহ ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনারসহ (এডিসি) ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আদেশ থেকে জানা গেছে, গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত (রমনা জোনাল টিম) ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসাইনকে গুলশান বিভাগের (বাড্ডা জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেনেন্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল উত্তরা পূর্ব), ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে ডিএমপির গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) এবং ডিএমপির উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরাপূর্ব) হাবিবুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীদুল ইসলামকে লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে একই আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
source: Asia Post







