News

চিকিৎসাধীন সংসদ সদস্য রেজুর পাশে প্রধানমন্ত্রীর সহকারী ডা. মনোয়ারুল

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজকে দেখতে যান তিনি।

এ সময় তার চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

সফরকালীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button