জাতীয়সরকার
ট্রেন্ডিং

অবৈধ বিদেশিদের বিষয়ে টাস্কফোর্স গঠন

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই টাস্কফোর্সে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১ অধিশাখা), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালককে (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো)।

এছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা অথবা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন
Back to top button