News

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর নদ্দায় রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রাত ১০টা ২৭ মিনিটের দিকে নদ্দা এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি রামপুরা-বাড্ডা হয়ে উত্তরার দিকে যাচ্ছিল।

Advertisement

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button