News

মারা গেছেন শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কিডনিজনিত কারণে গত ৭ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। তার বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাদ জোহর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

source: Asia Post

Back to top button