News

ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ ভিসা সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানায় দূতাবাস।

Advertisement

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সেই খরচ বহনের সক্ষমতাও নিশ্চিত করতে হবে।

ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হবে না; এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button