News

​চীনে আন্তর্জাতিক মেডিকেল ডিভাইস সম্মেলনে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ট্রেড ডেভেলপমেন্ট ব্যুরো’-এর আমন্ত্রণে ‘চায়না মেডিকেল ডিভাইস গ্লোবাল প্রকিউরমেন্ট ম্যাচমেকিং কনফারেন্স’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির চেংদু ও নানজিংয়ে শুরু হওয়া এ কনফারেন্স চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল ইম্পোটার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল প্রতিনিধি চীনে পৌঁছেছে। আজ থেকে কনফারেন্সের মূল অংশ শুরু হবে। যেখানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের বাজার সম্ভাবনা ও প্রযুক্তিগত চাহিদা তুলে ধরা হবে।

​সংশ্লিষ্টদের মতে, এ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রযুক্তি বিনিময় জোরদার হওয়ার পাশাপাশি দেশে নিজস্ব মেডিকেল ডিভাইস শিল্প গড়ে তোলার পথ সুগম হবে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button