অদলীয়রাজনীতি

মেট্রোপলিটন সরকার ব্যবস্থা গড়ার লক্ষ্যে মেয়র প্রার্থী হচ্ছেন স্বাধীন ও ভুবন

ঔপনিবেশিক শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো বদলের কর্মসূচির অংশ ‘মেট্রোপলিটন সরকার’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ স্বাধীন ও ওয়ালিদ হাসান ভুবন।
১ নভেম্বর ২০২৬ যুব বাঙালির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে আয়োজিত মিলনমেলা ও আলোচনা অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেয়া হয়। কেন্দ্রীয় সংগঠক সৈয়দ স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ অপু, কাজী তানসেন, আমানউল্লাহ আমান, সাবেক সভাপতি রায়হান তানভীর, সাবেক সহ-সভাপতি ফাহাদ বাঁধন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কাওছার, কেন্দ্রীয় সংগঠক তোফাজ্জল হোসেন, মাহফুজুর রহমান রাহাত, রেদওয়ান, শেখ সাদমান সৌমিক, মুনতাসিন আল সিয়াম, নাহিদ ইসলাম, মো: সুমন, অভি চৌধুরী প্রমুখ।
সভায় বলা হয়, ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বদলের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশনে শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক মেট্রোপলিটন সরকার গঠন করতে হবে, এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ স্বাধীন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়ালিদ হাসান ভুবন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুব বাঙালির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেয়া হয় যে, স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে হঠাৎ গজিয়ে উঠা অর্থলোভী, ক্ষমতালিপ্সু, বিভ্রান্তিকর গোষ্ঠি ও বাংলাদেশ বিরোধী শক্তির অতিরঞ্জিত কথায় পথভ্রষ্ট হওয়া যাবে না। দেশের শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণকে সঙ্গে নিয়ে এই লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। এ লক্ষে দেশের তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।

আরো দেখুন
Close
Back to top button