News

কুয়েত থেকে দেশে এলো ৩০ মরদেহ

কুয়েত থেকে ৩০ বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ দেশে এসেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে এই মরদেহগুলো এসে পৌঁছায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া অপর আরও দুইটি ফ্লাইটে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ দেশে এসেছে বলেও জানা গেছে। 

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকবার কুয়েতের ফ্লাইট বাতিল হয়েছে। এসব প্রবাসীর মরদেহ ওইসব ফ্লাইটে দেশে আসার কথা ছিল। পরবর্তীতে চার্টার্ড ফ্লাইটে এসব প্রবাসীর মরদেহ দেশের আনার ব্যবস্থা করা হয়েছে।

source: Asia Post

Back to top button