আদালতজাতীয়
ট্রেন্ডিং

দুর্নীতির ৪ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চার মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল রোববার (৫ জানুয়ারি) খারিজ করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করেছেন। ফলে মামলাগুলো বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে।

এর আগে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানার একটি থানায় দায়ের করা হয়। চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ অক্টোবর মামলার কার্যক্রম বাতিলের রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বরে পৃথক লিভ টু আপিল করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় কায়সার কামালসহ আরও কয়েকজন আইনজীবী ছিলেন।

Back to top button