News

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম

বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ- এর লাইটারেজ জেটি অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: লাইটারেজ জেটি অপারেশন

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: লাইটার জাহাজের কার্যক্রম পর্যবেক্ষণ করা, যার মধ্যে রয়েছে টার্নঅ্যারাউন্ড টাইম, আউটার অ্যাঙ্করেজে পণ্য বোঝাই এবং জেটিতে পণ্য খালাস প্রক্রিয়ায় দক্ষতা।

অভিজ্ঞতা: ৫ থেকে ৯ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

source: Asia Post

Back to top button