News

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বোর্ডের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী দ্রুত এডহক কমিটি গঠন করতে হবে। নতুন করে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

এ ছাড়া কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত নিয়ম মেনে এসব কমিটি পুনর্গঠন করতে হবে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button