News
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল পেতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন নেই: শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন নেই। এক প্রজ্ঞাপনেই এমপিওভুক্ত শিক্ষকরা পে -স্কেলের আওতায় আসবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা যে সুবিধা পাবেন, শিক্ষকরাও ঠিক তাই পাবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এ সরকারের আন্তরিকতার কারণে।
সচিব বলেন, আমরা চেষ্টা করছি ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার। সরকারিকৃত কলেজের শিক্ষকরা বদলির সুবিধা পাবেন। নীতিমালা হচ্ছে।
source: Asia Post







