News

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে নতুন করে ২৫৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৮৫, রাজশাহী বিভাগে ৮২, ময়মনসিংহ বিভাগে ৫৪, রংপুর বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে।

source: Asia Post

Back to top button