News

‘তোমার কাছে ফিরে আসছি নানা’ পোস্ট করে যুবকের আত্মহত্যা

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দী গ্রামের তাহসিন আহম্মেদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে হোমনা ডক্টরস হসপিটালের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করেন তাহসিন। বিষয়টি জানতে পেরে হাসপাতালের দায়িত্বে থাকা লোকজন তাকে সেখান থেকে নামিয়ে আনেন। সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে প্রয়াত নানাকে স্মরণ করে তাহসিন লেখেন, ‘নানা, ফিরে আসছি নানা তোমার কাছে।’ এরপর রাত আনুমানিক সাড়ে ১টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর স্ত্রীর সঙ্গে তাহসিনের বিচ্ছেদ হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি শ্রীমদ্দী গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছিল।

হোমনা থানার অফিসার ইনচার্জ সুজন টমাস বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

source: Asia Post

Back to top button