News
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নিয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের সদস্য, কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।
source: Asia Post







