News

সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়ো আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: সৈনিক।

শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১।

বয়স ও শারীরিক যোগ্যতা:১৭-২৩ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।

বেতনও সুযোগ-সুবিধা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী। সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি ও পদ্ধতি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে ।

source: Asia Post

Back to top button