বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, নেবে ১১৩ কর্মী

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯ পদে (১৫ থেকে ২০তম গ্রেডে) ১১৩ কর্মী নিয়োগে ১৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া
পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- সিভিল ড্রাফটিং বিষয়ে ৬ মাসের ট্রেডকোর্স সম্পন্ন করতে হবে
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: ক্রডিট চেকিং-কাম-সায়রাত সহকারী
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: ট্রেসার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- ড্রয়িং বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: কার্য সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
- সিভিল ড্রাফটিং বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭২টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ৭ নং পদের জন্য ১১২ টাকা, ৮ ও ৯ নং পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
source: Asia Post