ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবা ও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন না।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৫ আগস্ট থেকে এ মাস গণনা শুরু হয় এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
যারা ছুটি পাবেন না
স্বাস্থ্য ও চিকিৎসা: হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্বে থাকবেন।
জরুরি ও নিরাপত্তা সেবা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জরুরি কার্যক্রম চালু থাকবে।
পাবলিক ইউটিলিটি: বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
যোগাযোগ ও পরিবহন: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহনের কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
এদিকে সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না বা সীমিত সূচিতে চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের ছুটি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।
source: Asia Post







