News

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ উৎপাদন, জরিমানা ২ লাখ

ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রির প্রমাণ পেয়েছে র‌্যাব। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি কারখানা বন্ধ এবং বিপুল নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার মুসলিমাবাদ এলাকায় রোববার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার বিএসটিআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, অভিযানে চৌধুরাণী আয়ুর্বেদিকের স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিনকে ২ লাখ টাকা এবং আনোয়ার হোসেন (৪৫) নামে অপর এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন

অভিযানকালে বিপুল নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্রা।

র‍্যাব আরও জানায়, ভেজাল, নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

Back to top button